ধরমপাশায় কেব্ল কার্যালয়ে যুবলীগের কর্মীর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় যুবলীগের কর্মী নাদির আহমদ কেব্ল অপারেটর কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটারসহ যন্ত্রপাতি ভাঙচুর ও দুজনকে পিটিয়ে আহত করেছেন। ডিস সংযোগের বিল চাওয়ায় গত রোববার এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাদির আহমদ মারধর ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, কেব্ল মালিক ও কর্মচারী তাঁর বাসার কম্পিউটার নষ্ট করে দিয়ে এসেছেন।ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’