ধরমপাশায় চলছে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বালিজুড়ী গ্রামে তিন মাস ধরে জুয়ার আসর চালাচ্ছেন কয়েকজন ব্যক্তি। স্থানীয় পুলিশকে ‘ম্যানেজ’ করে এই জুয়া চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রামবাসী সূত্র জানায়, বালিজুড়ী গ্রামের নতুন পাড়ায় একটি টিনের ঘর ভাড়া নিয়ে একই গ্রামের লাকচান মিয়ার নেতৃত্বে আরও ছয়-সাতজন বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে এই জুয়ার আসর চালাচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আসর চলে। আশপাশের বিভিন্ন এলাকার লোকজন এ আসরে অংশ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের অভিযোগ, পুলিশকে দৈনিক এক হাজার টাকা করে দিয়ে এই আসর চালানো হচ্ছে।গত মঙ্গলবার বালিজুড়ী গ্রামে গিয়ে জুয়ার আসর চলতে দেখা গেছে। তবে লাকচান মিয়া জুয়ার আসর বসানোর অভিযোগ অস্বীকার করেছেন। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, এ ধরনের কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর সহায়তায় জুয়ার আসর বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।