ধরমপাশায় চাহিদার তুলনায় বরাদ্দ কম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ কম দেওয়া হয়েছে। ফলে সার-সংকটের কারণে চাষাবাদ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলার ১০টি ইউনিয়নে তিন হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ইউরিয়া সারের চাহিদা রয়েছে সাত হাজার মেট্রিক টন, অথচ এর বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে তিন হাজার ৭৫০ মেট্রিক টন।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার পাল এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সারের বরাদ্দ না বাড়লে বোরো চাষাবাদ মারাত্মক ব্যাহত হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।