ধরমপাশায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ট্রলারডুবিতে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার উপজেলা সদরের বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শোকসভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। গত ৮ জুন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে বাদশাগঞ্জ বাজারে যাওয়ার পথে শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে ১৬ জন নিহত ও আটজন আহত হয়।শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার, বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজেদ আলী প্রমুখ। সভার শুরুতে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে নিহত ব্যক্তিদের স্বজন ও আহত ব্যক্তিদের মধ্যে মোট তিন লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেন স্থানীয় সাংসদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা উপস্থিত ছিলেন।