প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনেত্র নামের সঙ্গে গাবী গ্রামের নাম সংযুক্তকরণ, সুনেত্র এলাকার গাবী গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা, সুনেত্র গ্যাসক্ষেত্রে স্থানীয় লোকজনের যোগ্যতাভিত্তিক চাকরি প্রদানের দাবিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সুনেত্র গ্যাসক্ষেত্রের সামনে বাদশাগঞ্জ-গাবী সড়কে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মানববন্ধন করে। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, আহসানুল হক, সাজিদুর রহমান প্রমুখ।