ধরমপাশায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার খরমা নদী নামের জলমহাল দখলকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
জানা যায়, উপজেলার খরমা নদী নামে প্রায় ১৬ একর আয়তনের একটি জলমহাল রয়েছে। মাহমুদ নগর মৎস্যজীবী সমিতি আট হাজার ৬৫ টাকা পরিশোধ করে ২৪ অক্টোবর খাস কালেকশন ইজারা নেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খাশিকোনা গ্রামের নিক্সন মিয়া ও জামাল হোসেনের নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে জলমহালটি দখল করতে যান। খবর পেয়ে কাকিয়াম গ্রামের ৪০-৫০ জন লোক প্রতিরোধ করতে এগিয়ে গেলে সংঘর্ষ বাধে।