ধরমপাশায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার টগার হাওরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নান্নু মির্জা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে উপজেলার চকিয়াচাপুর গ্রামের রঙ্গু মিয়া ও বাদর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে বাদরের ছেলে কুদ্দুছ মিয়া লোকজন নিয়ে টগার হাওরে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান। এ সময় রঙ্গু বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।