ধরমপাশায় দুই পরীক্ষার্থী ও এক শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা হলে অসদুপায় অবলম্বন ও দায়িত্বে অবহেলার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় একটি পরীক্ষা কেন্দ্রে দুই জেএসসি পরীক্ষার্থী ও এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।সংশ্লিষ্ট জেএসসি কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ধরমপাশা জনতা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা ও একই বিদ্যালয়ের তৌকির আহমেদকে বহিস্কার করা হয়।এবং দায়িত্বে অবহেলার কারণে শিক্ষক আহম্মদ হোসেনকে বহিষ্কার করা হয়।