ধরমপাশায় দুই বখাটে যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই ছাত্রীকে স্থানীয় দুই বখাটে যুবক উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিহির তালুকদার ওরফে মিশন (২২) ও তৌফিক খন্দকার (২৩) নামের দুই বখাটে যুবককে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মধ্যনগর থানার পুলিশ ও সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, গত ১৯ মে এক ছাত্রীর বাবা বাদী হয়ে মিহির তালুকদার ওরফে মিশন ও তৌহিদ খন্দকার নামের দুই বখাটে যুবককে আসামি করে মধ্যনগর থাানায় মামলা করেন।গতকাল রোববার দুপুরে ওই দুই যুবক ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলে তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ হাকিম আ ন ম ইলিয়াস তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ২২ মে প্রথম আলোয় ‘ধরমপাশায় বখাটেদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।