ধরমপাশায় দুটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র বেহাল
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় রয়েছে দুটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। বর্তমানে লোকবলের অভাবে এ দুটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে মাস খানেক ধরে তালা ঝুলছে। আর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি চলছে মাত্র একজন চিকি ৎসা সহকারী দিয়ে। ফলে অর্ধলক্ষাধিক দরিদ্র মানুষেরা প্রয়োজনীয় চিকি ৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, এ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র দুটির প্রত্যেকটিতে একজন চিকি ৎসা কর্মকর্তা, একজন চিকি ৎসা সহকারী, একজন কম্পাউন্ডার ও একজন এমএলএসএস থাকার কথা রয়েছে। প্রয়োজনীয় লোকবল না থাকায় সাত আট মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ওয়ার্ডবয় মো. আমিরুল ইসলামকে সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। এত দিন তিনি এটির কার্যক্রম চালিয়ে এলেও গত ২৪ অক্টোবর তাঁকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় এ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে চিকি ৎসাসেবা কার্যক্রম পূরো বন্ধ হয়ে যায়। এ ছাড়া সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে মাত্র একজন চিকি ৎসা সহকারী সেখানকার লোকজনদের চিকি ৎসাসেবা দিয়ে আসছেন।সরেজমিনে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এটি বন্ধ পাওয়া যায়। এ উপস্বাস্থ্যকেন্দ্রটির সামনে চিকি ৎসকের অপেক্ষায় থাকা রাজাপুর গ্রামের গৃহিণী পিয়ারা বেগম, মাটিকাটা গ্রামের রিকশাচালক জাবেদ মিয়া, ম ৎস্যজীবী মো. ছুনা মিয়া. এটি বন্ধ থাকায় ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা গরিব মানুষ বইলা আমরার দিহে কারও মায়াদয়া নাই। এইডা (উপস্বাস্থ্যকেন্দ্র) আমরার লাইগা বড় হাসপাতাল। মেলা দিন ধইরা এইডা তালা মাইরা রাহা অইছে। এইডা কি আর খুলত না?’সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকি ৎসা সহকারী সন্তোষ চন্দ্র ভৌমিক বলেন, ‘দুই বছর ধরে এখানে আমিই এমএলএসএস আর আমিই চিকি ৎসক। প্রয়োজনীয় লোকবল না থাকায় আমাকে একাই সব কাজ সারতে হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, এখানকার চিকি ৎসাসেবার এমন বেহাল দশা যে ভাবতেও কষ্ট হয়। শিগগিরই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, প্রয়োজনীয় লোকবলের অভাবে সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটিতে লোকজনদের চিকি ৎসাসেবা বন্ধ রয়েছে । জেলা সিভিল সার্জন এটি এম এ রকিব চৌধুরীর সঙ্গে গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, লোকবল সংকটের কারণে চিকি ৎসাসেবা পেতে এখানকার লোকজনদের সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন্ধ থাকা উপস্বাস্থ্যকেন্দ্রটি চালুর ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।