ধরমপাশায় নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গোমাই নদীর দক্ষিণ পাড় থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মধ্যনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই নারী মধ্যনগর বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তিনি মধ্যনগর বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাত যাপন করতেন। গতকাল সকালে মধ্যনগর ইউনিয়নের গোমাই নদীর দক্ষিণ পাড়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল হক বলেন, ওই নারী ঠান্ডাজনিত কারণেই মারা গেছেন বলে মনে হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় না পাওয়ায় এলাকাবাসীর সহায়তার ওই নারীর লাশ দাফন করা হয়েছে।