ধরমপাশায় পল্লি চিকিৎসক সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ সড়কের সৈয়দপুর নামক স্থানে গত শুক্রবার রাতে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ডোবায় পড়ে গিয়ে মো. নূরে আলম (৪৬) নামের এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামে। বাদশাগঞ্জ বাজারে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার এ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।