ধরমপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামে মনাই নদীর পানিতে ডুবে রাহুল মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক ইয়াছিন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে রাহুল মিয়া আরও তিন-চারজন শিশুর সঙ্গে নিজ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পেছনে মনাই নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি। পরে বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন নদী থেকে ভাসমান অবস্থায় রাহুলের লাশ উদ্ধার করে।
সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।