ধরমপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মিরর প্রি-ক্যাডেট স্কুলের কেজি ওয়ানের ছাত্র মো. বাপ্পী (৬) নামের এক শিশু গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে ধরমপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে।শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে বাপ্পী বাড়ির সামনে খানিকটা পশ্চিমের পুকুরে একাকী গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে নেমে গেলে তলিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির প্রায় দুই ঘণ্টা পর ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী এ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।