ধরমপাশায় প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ঝুঁকিহ্রাস, জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধনী দিনে চামরদানী, বংশীকুণ্ডা দক্ষিণ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৬৬ জন সদস্য অংশ নেন। উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া।