ধরমপাশায় প্রহারে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রামে পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার সকালে লাঠির আঘাত ও কিল-ঘুষিতে নূর হোসেন (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে হারুন রশীদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে গতকাল সন্ধ্যায় একটি মামলা করেছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের আলতাব হোসেন (৫৫) দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় বড় ভাই নূর হোসেন তাঁকে দেখাশোনা করতেন। এ নিয়ে আলতাবের ছেলে মাসুম মিয়া ও পরিবারের অন্যান্য লোকজনের সঙ্গে প্রায়ই বাগিবতণ্ডা হতো। শুক্রবার রাতেও এ নিয়ে বাগিবতণ্ডতা হয়। গতকাল সকাল নয়টার দিকে নূর হোসেন গ্রামের সামনের সড়কে এলে ভাতিজা মাসুম মিয়ার (২২) নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাত ও কিল-ঘুষিতে নূর হোসেন অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় নূর হোসেনকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মাসুমের মা (৪০) ও এক মামিকে (৩০) আটক করে।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।