ধরমপাশায় ভারতীয় ৩০ বস্তা তেজপাতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া নতুন বাজার সড়ক থেকে গত সোমবার রাতে ভারতীয় ৩০ বস্তা তেজপাতাসহ ১০টি ঠেলাগাড়ি আটক করেছে স্থানীয় জনতা। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ১০টি ঠেলাগাড়িযোগে ৩০ বস্তা তেজপাতা দাতিয়াপাড়া নতুন বাজার সড়কে আনা হলে স্থানীয় লোকজন এগুলো আটক করে। তারা ঠেলাগাড়িতে থাকা বস্তা তল্লাশি করতে চাইলে চালকেরা বস্তা ফেলে দৌড়ে পালায়। ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ পুলিশকে জানান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটানস্থলে গিয়ে এগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম জানান, ধারণা করা হচ্ছে, একটি চোরাচালানি চক্র অবৈধভাবে এগুলো ভারত থেকে নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।