ধরমপাশায় মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর বাজার, বাদশাগঞ্জ বাজার, গাছতলা বাজার, জয়শ্রী বাজার ও আশপাশের এলাকায় গতকাল রোববার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মাইকিং করা হয়েছে। নিবন্ধনবিহীন মোটরসাইকেলের নিবন্ধন করা নিয়ে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ধরমপাশা থানার পুলিশের পক্ষ থেকে এই মাইকিং করা হয়। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রচারণা চালানো হয়েছে। আগামী ২ জুনের মধ্যে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে মোটরসাইকেলের মালিকদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ৩ জুন থেকে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।