ধরমপাশায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শিমুলতুলার খাল ও জালধরা জলমহালে মাছ ধরায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক নয়টার সময় স্থানীয় ৪০-৪৫ জন জেলে ১০-১২টি নৌকা নিয়ে শিমুলতুলার খাল ও জালধরা জলমহালে মাছ ধরতে যান। এ সময় ইজারাদারদের লোকজন বাধা দিলে জেলেদের সঙ্গে তাদের তর্ক হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলী আজগর ও আবেদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।ধরমপাশা থানার এসআই মো. মজিবর রহমান গতকাল বিকেলে বলেন, ঘটনাটি শুনেছি।