ধরমপাশায় মাদকসেবী গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ খেয়ে মাতলামি করার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর খাদ্যগুদামের সামনে থেকে গত বৃহস্পতিবার রাতে রাসেল মিয়া (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানার পুলিশ। তাঁর বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাঁকে গতকাল শুক্রবার সকালে ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।