ধরমপাশায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ওই ইউনিয়নের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় বংশীকুণ্ডা মমিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সিলেটের বংশীকুণ্ডা দক্ষিণ ছাত্রকল্যাণ পরিষদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ওই ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ। সংগঠনের সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিপন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আবদুল আজিজ, বংশীকুণ্ডা মমিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ। পরে প্রত্যেককে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।পোনা অবমুক্তচিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মৎস্য সংরক্ষণ প্রকল্প ও হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা কর্মসূচির অধীনে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলার ডুবাইল বিল ও চানপুরের দাইড় জলমহালে দেশীয় ও রুইজাতীয় ৪৬৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সীমা রানী বিশ্বাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।