ধরমপাশায় শিক্ষকদের মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সর্বস্তরের শিক্ষার অন্তরায় চিহ্নিত করা ও এগুলোর সমাধানে গতকাল শনিবার স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা হয়। অধ্যক্ষ আবদুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ খালেদুর রহমান প্রমুখ।