ধরমপাশায় শিক্ষকের ১৯৩ পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ১৯৩ শিক্ষকের পদ দীর্ঘদিন ধরেই শূন্য পড়ে রয়েছে। এতে এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলার ১০টি ইউনিয়নের ৯৮টি সরকারি ও ৮৭টি নবঘোষিত (রেজিস্টার্ড) সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২৫ ও নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৯টি পদ শূন্য। এ ছাড়া ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৭১টি ও নবঘোষিত ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮টি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার বলেন, সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। আর প্রধান শিক্ষকসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যাটি সমাধানে আরও কিছুটা সময় লাগবে।