প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে গতকাল রোববার সকালে ফুলকলি নামের দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের শাহ খাইরুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে ফুলকলির মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় ফুলকলি ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেলবরষ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হামিদুল ইসলাম ফুলকলির মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।