ধরমপাশায় সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে সরস্বতীপুর গ্রামের টঙ্গীর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে গতকাল রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর বাজার থেকে একটি যাত্রীবাহী ট্রলার বাখরপুর গ্রামের উদ্দেশে রওনা হয়। সরস্বতীপুর গ্রামসংলগ্ন টঙ্গীর বাঁধ এলাকায় সোমেশ্বরী নদীতে ওই ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগে। এ নিয়ে ট্রলারে থাকা বাখরপুর গ্রামের জুয়েল মিয়া ও সরস্বতীপুর গ্রামের রতন মিয়ার মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুটি ট্রলারে আরোহী দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।