ধরমপাশায় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরাঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান। বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ নাজমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, মৎস্যজীবী হোসেন মিয়া প্রমুখ।