ধরমপাশায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধান এবং শতভাগ মা ও শিশু মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণকেন্দ্র ভবনে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা কেয়ারের জিএসকে প্রকল্প। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসীন করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, চিকিৎসক শামস উল ইসলাম খান ও আরিফুর রহমান, জিএসকের প্রকল্প কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ।