ধরমপাশায় সহকারী কমিশনারের পদ শূন্য এক বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি এক বছর ধরে শূন্য রয়েছে। এতে ভূমিসংক্রান্ত কাজে দূরদূরান্ত থেকে উপজেলা সদরে আসা লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম বদলি হয়ে যান। কিন্তু এখনো পর্যন্ত এ পদে কেউ যোগদান করেননি। এতে নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ নানাবিদ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।