ধরমপাশায় সেই বিদ্যালয়ে দেওয়া হলো একজন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর এলাকার বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় মাস ধরে একজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলে আসছিল। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ মণ্ডল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল মোনায়েমকে গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণ) দেওয়া হয়েছে।১৯ মার্চ ‘ধরমপাশায় ছয় মাস ধরে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।