ধরমপাশায় ৩০ ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার বেলা ২টা পর্যন্ত টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ উপজেলায় পল্লী বিদ্যুতের ১২ হাজারের বেশি গ্রাহক আছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির ধরমপাশা অভিযোগ কেন্দ্র সূত্রে জানা গেছে, ধরমপাশা উপজেলা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।৤কিন্তু বিদ্যুৎ এসেছে গতকাল শনিবার বেলা ২টায়। তবে বিদ্যুৎ আসার আধঘণ্টা পরই আবার চলে যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
পল্লী বিদ্যুতের ধরমপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সরোয়ার জাহান বলেন, গ্রাহকেরা ফোন দিয়ে নানা কটু কথা বলছেন। নিরুপায় হয়ে মুঠোফোন বন্ধ করে রেখেছেন।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মজিবুর রহমান বলেন, নেত্রকোনা জেলা সদরে বিদ্যুতের তিনটি খুঁটি মেরামত করা হচ্ছে। এ ছাড়া ঝোড়ো বৃষ্টির কারণে লাইনে সমস্যা দেখা দেওয়ায় ধরমপাশাসহ আরও কয়েকটি উপজেলা বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। তবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে তাঁদের চেষ্টা অব্যাহত আছে।