ধরমপাশায় ৩০ লিটার চোলাই মদ উদ্ধার একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া খলাহাটি গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ। এ সময় খোকন ঋষি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তেলিপাড়া খলাহাটি গ্রামের খোকন ঋষির বসতঘর থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে খোকন ঋষিকে আটক করা হয়। তাঁকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই রাতেই থানায় একটি মামলা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল বুধবার দুপুরে তাঁকে ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।