ধরা পড়লেন হাসপাতাল থেকে পালানো আসামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানো ধর্ষণ মামলার আসামি সামাদ রাব্বানী (২৬) ধরা পড়েছেন। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
গত শনিবার মধ্যরাতে হাসপাতালের শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছিলেন রাব্বানী। ওই ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্র জানায়, রোববার মাধবপুর থানার পুলিশ গোপন খবর পায়, রাব্বানী উপজেলার আদাঐর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে সেখানকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর রাব্বানীকে গতকাল সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন তাঁরা। এখন সেখানকার পুলিশ তাঁকে আদালতে হাজির করবে।
রাব্বানীর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।