ধরিত্রী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নীতি এবং ধরিত্রীকে রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল সোমবার দেশে পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন মানববন্ধন, আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।ধরিত্রী দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), ক্লাইমেট ফাইন্যান্স গভর্ন্যান্স নেটওয়ার্ক (সিএফজিএন) ও গ্রিন ভয়েস যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। ধরিত্রীকে রক্ষায় মানববন্ধনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলীর তোলা ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ইক্যুইটি বিডি, সিসিডিএফ, বিপনেটসিসিডিবি, সিএফজিএন ও এসসিসিবি এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট সোসাইটি এতে সহায়তা করে।