ধরিয়ে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে গতকাল বুধবার শিবির কর্মী সন্দেহে এক তরুণকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। আহত অবস্থায় ওই তরুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ওই তরুণের নাম সানজিবুল হক (১৭)। সে রাজশাহী মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। বাড়ি রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়। বোয়ালিয়া মডেল থানার ওসি মাহামুদুর রহমান জানান, তার গতিবিধি সন্দেহজনক দেখে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে আটক করে। সানজিবুল ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মতিহার থানার একটি মামলায় সে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এখন অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।