ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিদের ১৩ গরু ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলদেশিদের ১৩টি গরু ফেরত দিয়েছে ভারতীয় খাসিয়ারা। গত রোববার দুপুরে জৈন্তাপুর সীমান্তের ঘিলাতলা এলাকা থেকে ১৬টি গরু ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় খাসিয়ারা। গতকাল মঙ্গলবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পতাকা বৈঠকের পর ১৩টি গরু ফেরত দেওয়া হয়।বিজিবির জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ি সূত্র জানায়, ভারতের হাওয়াই টিলা এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের একটি সেচ পাম্পের মেশিন চুরি হয়। এই চুরির সঙ্গে বাংলাদেশিরা জড়িত অভিযোগ করে রোববার দুপুরে খাসিয়ারা ঘিলাতলা এলাকা থেকে ১৬টি গরু ধরে নিয়ে যায়। এ ঘটনার পর মঙ্গলবার বেলা দুইটায় বিএসএফ হাওয়াইটিলা ক্যাম্প ও বিজিবি জৈন্তা ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ১৩টি গরু ফিরিয়ে দেওয়া হয়েছে।