প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধর্ম ব্যবসায়ীদের ভুল ব্যাখ্যায় কান দেবেন না। স্বাধীনতাযুদ্ধে যারা মানুষ হত্যা করেছে, সেই ধর্ম ব্যবসায়ীরাই আজ ভুল ব্যাখ্যা নিয়ে মাঠে নেমেছে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া ‘অর্থ ও জনবল’ দিয়ে আমিনীদের মাঠে নামিয়েছেন। নিজের ও সন্তানদের মামলা এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে তিনি এসব করছেন। গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক কর্মিসভায় মাহবুব উল আলম এসব কথা বলেন।