প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। এই ভূখণ্ডের মানুষ প্রমাণ করেছে, ধর্ম যার যার, উৎসব সবার।
গতকাল বুধবার ঢাকার কাওলায় সিভিল অ্যাভিয়েশন পূজামণ্ডপ, ঢাকেশ্বরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।
রাশেদ খান বলেন, বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনা সব ধর্মের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধ হিসেবে কাজ করে। যে কারণে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অশুভ শক্তি বারবার এই চেতনা বিনাশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই রীতি।