ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ দফা দাবিতে গতকাল বুধবার দিনাজপুরের পার্বতীপুরে পেট্রোলিয়াম করপোরেশনের রেলহেড ডিপোর প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালন করে জেলা পেট্রল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও জেলা পেট্রল পাম্প মালিক গ্রুপ। এ ছাড়া সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে সমাবেশ হয়। বক্তব্য দেন জেলা পেট্রল পাম্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ রওশন আলী প্রমুখ। বক্তারা সরকার প্রতিশ্রুত ১২ দফা দাবি বাস্তবায়নে জোর দেন। অন্যথায় ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়।