প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে পাটকলশ্রমিকদের সব পাওনা পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার সকাল ছয়টা থেকে রাষ্ট্রায়ত্ত সব পাটকলে লাগাতার ধর্মঘট এবং কাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শ্রমিকনেতারা। গতকাল রোববার খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় মিল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেয় রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। কর্মসূচিতে বক্তারা বলেন, গত মৌসুমে অর্থ বরাদ্দ না দেওয়ায় রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ৮৫ হাজার শ্রমজীবী মানুষকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।