ধর্মঘট আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও ছাত্রদলের কর্মী মুত্তাকীনের মুক্তির দাবিতে ছাত্রদলের নেতা-কর্মীরা আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না দেখায় আমরা এ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আমাদের এই লাগাতার ধর্মঘট চলবে।’