ধর্মঘট করে কমানো হলো ক্ষতিপূরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় বাসচাপায় ১২ জন পথচারী নিহত হওয়ার ঘটনায় ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে হানিফ পরিবহন। সমঝোতা বৈঠকে ১৬ লাখ টাকা ধার্য করা হলেও এর প্রতিবাদে মহাসড়কে গত মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘট শেষে ক্ষতিপূরণের অর্থ ছয় লাখ টাকা কমানো হয়।