ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম চৌধুরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গতকাল রোববার ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হয়। ২০ জুন ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় পৌর মেয়রের গাড়িতে দলের প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তিনি ছাতক থেকে সিলেট যাচ্ছিলেন। উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। গতকাল ধর্মঘট চলাকালে ছাতক শহরের তাহির প্লাজার সামনে প্রতিবাদ সভা করেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ অফিস|