ধর্মঘট পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক সংগঠনের অনিয়মের প্রতিবাদে খুলনা শহরের বড় বাজারকেন্দ্রিক ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ী ঐক্য পরিষদ গতকাল রোববার দিনব্যাপী ধর্মঘট পালন করেছে। এতে নগরের কালীবাড়ী, স্টেশন রোড, কদমতলা, ক্লে রোডে বিস্তৃত বড় বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে শহরের ৪৮টি ব্যবসায়ী সংগঠন।