ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের আলীকদম-লামা-চকরিয়া সড়কের পরিবহন ধর্মঘট গতকাল বুধবার বিকেল দুইটা থেকে প্রত্যাহার করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে দুই সপ্তাহের মধ্যে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের ব্যাপারে আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে পরিবহনের মালিক-শ্রমিকেরা জানিয়েছেন। জিপ-বাস মালিক সমিতির সহসভাপতি মোহামঞ্চদ হোসেন বাদশা বলেছেন, বেলা ১১টা থেকে একটা পর্যন্ত লামা ও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয়ের সঙ্গে তাঁদের বৈঠক হয়।