প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার থেকে পরিবহন ধর্মঘট শুরুর কথা ছিল। গতকাল রোববার বেলা তিনটায় দক্ষিণ সুরমার বাবনা মোড়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জরুরি সভা করে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক শামছুল হক জানান, গত ১২ এপ্রিল একটি পেট্রলপাম্পে অপ্রীতিকর ঘটনায় শ্রমিক নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।