প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোংলা উপজেলায় কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল বুধবার সকালে প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি ফার্মেসির স্বত্বাধিকারী শারীরিকভাবে লাঞ্ছিত হন। এর প্রতিবাদে শহরের ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে লাগাতার ধর্মঘট শুরু করেন। পরে স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেকের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি