ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির ডাকা ধর্মঘট গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়। থরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত রাস্তা চলাচলের উপযোগী করার দাবিতে গত সোমবার থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আগে বন্দর সচল হচ্ছে না বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।