ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কেব্ল অপারেটররা ধর্মঘট প্রত্যাহার করেছেন৷ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিমের মধ্যস্থতায় গতকাল সোমবার সকাল থেকে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন৷ অপারেটরদের জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবলা সুলতান এর সত্যতা স্বীকার করেছেন। ইকবালুর রহিম বলেন, গত রোববার রাতে তিনি কেব্ল অপারেটরদের সঙ্গে কথা বলেছেন। তথ্যপ্রবাহের যুগে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেছেন। দিনাজপুর অফিস