ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে ডাকা পরিবহন ধর্মঘট বেলা সাড়ে ১১টায় প্রত্যাহার করা হয়েছে। জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছিল। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার থেকে অবৈধ যানবাহন চলবে না। এই আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।