ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিবাস মালিক-শ্রমিক নেতা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গত বুধবার রাতে বাসশ্রমিক ও গোলযোগকারীদের মধ্যে সমঝোতার পর ঠাকুরগাঁওয়ে মিনিবাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল শুরু করেছে। ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বলেন, বৈঠকে উভয় পক্ষকে ক্ষমা চাওয়া এবং লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে টানা চার দিন পর মিনিবাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া লোহাগড়া বাজার এলাকায় মোটরশ্রমিকদের সঙ্গে কোনো গোলযোগ সৃষ্টি হলে যাত্রীরা নিজেরা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে জেলা মোটরমালিক বা শ্রমিক সংগঠনে জানাবেন মর্মে লিখিত সিদ্ধান্ত হয়েছে।